জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা তাদের ফাইনাল পরিক্ষার রুটিন পরিবর্তন চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ. করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে,সারাদেশে একযোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ,কুড়িগ্রাম সরকারি কলেজ,বরিশাল বিএম কলেজ,ময়মনসিংহ সরকারি কলেজসহ সারাদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা আগামী ৩/৪ দিনের মধ্যে রুটিন পরিবর্তন না করা হলে,বৃহত্তর আন্দোলনের কথা বলেন। সরকারি আজিজুল হক কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শাহাদাৎ সাকিব বলেন, “আগামী ২৭ তারিখ ৩য় বর্ষের পরিক্ষা রয়েছে,সাথে আমাদের পরিক্ষি কিভাবে একসাথে ২ বর্ষের পরিক্ষা হয়। তাছাড়া অনেকে গ্রেড উন্নয়নের জন্য পরিক্ষা দেব. সেক্ষেত্রে আমাদের ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষের ২টি বই পড়তে হচেছ।”

কুড়িগ্রাম সরকারি কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সঞ্জয় সরকার বলেন,”গত বছরের ৪র্থ বর্ষের পরিক্ষায় ৪-৫ দিন করে বন্ধ ছিলো,কিন্তু এবছর মাত্র ২দিন করে বন্ধ দিয়েছে,যার ফলে আমাদের ২দিনে পুরো বই রিভিশন দেয়া সম্ভব নয়।” গাজিপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করা আরেক শিক্ষার্থী বলেন,” আমরা চাই ৩য় বর্ষ পরিক্ষা শেষ হবার ১৫ দিন পর পরিক্ষার রুটিন দিক,পাশাপাশি ৪-৫ দিন করে বন্ধ দিক ১টি করে পরিক্ষায় ,এতে করে আমরা ভালো ভাবে পড়াশুনা করতে পারবো। যারা ইমপ্রুভ বা গ্রেড উন্নয়নে পরিক্ষা দিচ্ছে,তাদেরও সুবিধা হবে।”
উল্লেখ্য,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী
২৭ শে ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৫-১৬ সেশনে’র স্নাতক ৪র্থ বর্ষের ফাইনাল পরিক্ষা।
বার্তাবাজার/কে.জে.পি