শেরপুরে ‘স্বরশৈলীর’ যাত্রা শুরু

বগুড়ার শেরপুরে ভাষার মাস ফেব্রুয়ারিতে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপন শিক্ষার জন্য যাত্রা শুরু করল ‘স্বরশৈলী’। গত শনিবার বিকালে শহরের রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুলে স্থানীয় সংস্কৃতিজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বরশৈলীর পরিচালক কুলছুম শেলী। বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক নাহিদ হাসান রবিন, কবি আবু সাঈদ ফকির, সংগীত শিল্পী সেলিনা সুলতানা লিখন, তোফাজ্জল হোসেন, সাংবাদিক রাশেদুল হক প্রমুখ। এসময় অনেক শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেরপুরে এই প্রথম এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে বেশ সাড়া দেখা গেছে। প্রতিষ্ঠানটিতে শিশু-কিশোরদের শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপন শেখানো হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর