আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে সাকিব (৫) নামে এক শিশু মারা গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রভাকর দী এলাকায় বাড়ির পাশের ময়লার গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে সে নিখোজ ছিল।

সাকিব প্রভাকর দী গ্রামের কাওছারের ছেলে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর