লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো কলেজ ছাত্র

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় রোববার(১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ী বাজারে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় নুরনবী (১৭) নামে এক ছাত্র নিহত হয়েছে।

জানা গেছে, নিহত নুরনবী আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মনদপুর গ্রামের ইছার আলীর ছেলে।সে দুহুলী ট্যাকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায় দূর্ঘটনার পর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর