খালেদার প্যারোল নিয়ে পর্দার আড়ালে কিছু হচ্ছে না: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোল চাইলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। তারপরে আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্যারোল নিয়ে পর্দার আড়ালে কিছু হচ্ছে না। মির্জা ফখরুল ইসলামের ফোন রং (ভুল) নয়, তিনি ঠিক করেছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির পথের শেষ নেই। প্যারোল, মানবিক আবেদন বা আন্দোলন কোন দিকে মুক্তি চায় তা বোঝা যাচ্ছে না। মির্জা ফখরুল ফোন করে মানবিক কারণে মুক্তি চেয়েছেন।

চট্টগ্রামে মেয়র পদে নতুন প্রার্থী দেয়া প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এটা পরিবর্তন বা কোনো বলয় ভাঙ্গা নয়। রাজনৈতিক ত্যাগের ফল হিসেবে প্রার্থী বাছাই করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর