জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার ও আল-আমিন হোসেন। আর ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। নতুন ডাক পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি ও হাছান মাহমুদ।
জিম্বাবুয়ে টেস্ট বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
বার্তা বাজার/এম.সি