বাসের ধাক্কায় এক ট্রলি চালকের মৃত্যু্র খবর পাওয়া গিয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা – যশোর সড়কের ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কামরুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা থেকে খালি ট্রলি নিয়ে মাধবকাটি মাষ্টারের ভাটায় ইট আনতে যাচ্ছিলেন কামরল ইসলাম। তিনি ছয়ঘরিয়া লস্কর পেট্রোল পাম্পের পাশে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে