কে ভোট দিল কে দিল না এইসব বিবেচনা করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিবেচনা করে দেশের সার্বিক উন্নয়নে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলে, অনেকদিন ক্ষমতায় আসীন থাকার পরেও বর্তমান সরকার জনগনের আস্থা ধরে রেখেছে, এটাও অনেক বড় অর্জন। আমাদের সরকারের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে,জনগন এই উন্নয়নের সুবিধা পাচ্ছে।
গতকাল সন্ধায় সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে গণভবনে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
সভায় ৫টি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি কর্পরেশনের প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।
বার্তা বাজার/এসজে