খালেদার জামিন আবেদন প্রস্তুত, কোর্টে দাখিল আগামীকাল

প্রস্তুত করা হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন। আগামীকাল সোমবার(১৭ই ফেব্রুয়ারি) এই আবেদন হাইকোর্টে পেশ করা হবে বলে খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন।

জামিন মঞ্জুর হলে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ব্যাপারের আবেদনে বলা আছে।

গত ১৪ই ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সনের জামিনের ব্যাপারে দলের হাই কমান্ডের এক আলোচনা হয়। খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে চলা দেড় ঘন্টাব্যাপী এই আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবি খন্দকার মাহবুব হোসেন জামিনের জন্য উচ্চ আদালতে আবার আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর