রূপগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে রূপগঞ্জে ড্রেনের ভেতর থেকে থেকে (৩৭) অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকা থেকে ওই ব্যাক্তির লাশ লাশ উদ্ধার করা হয়।

ভুলতা ফড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজাহার আলী জানান, উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকার একটি পানির ড্রেনের ভেতরে অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর