নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার বাজারে পাশে অবৈধ ভাবে গড়ে উঠা একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে বস্তির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে। এতে বেশীর ভাগ বসত ঘর ও গার্মেন্টসের ঝুটের গোডাউন। শনিবার রাত ৩টায় ইসদাইর এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। আগুন লাগার সাথে সাথে মূহুর্তের মধ্যে পুরো বস্তিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের ১০টি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। বস্তিটি জলাধারের উপর ভাসমান অবস্থায় গড়ে উঠা বস্তিতে ৬০টি বসত ঘর, ঝুটের গুদাম পুড়ে গেছে বলে জানিয়েছেন বস্তিবাসীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বার্তা বাজারকে জানান, দশটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
বার্তাবাজার/কে.জে.পি