৬ বছরের শিশু ধর্ষণচেষ্টার দায়ে এক কিশোর আটক

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ুয়া ৬ বছরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের ১২ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুরে।

ধৃত হাসানের বাড়ি গাজীপুর জেলার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায়। ঝালকাঠির রাজাপুরে তার নানারবাড়ি।

পুলিশ সূত্রে জানা যায়, মিথ্যা প্রলোভন দেখিয়ে শিশুটিকে স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশের এক বাগানে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় হাসান। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করলে এলাকাবাসী এসে হাসানকে ধরে রাজাপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলে এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর