সিরাজদিখানে পুলিশের অভিযানে ২ জুয়াড়ি আটক

সিরাজদিখান থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে সিরাজদিখান থানার এসআই মো.মোতালেব হোসেনের নেতৃত্বে উপজেলার বাসাইল ইউনিয়নের আগলা পাড়া চক (বিল) থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৮ হাজার ৯শ টাকা, জুয়া খেলার তাস এবং ১০টি মোমবাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হল উপজেলার রামকৃষ্ণদী গ্রামের মৃত আজিজ মৃধার পুত্র মিলন মৃধা(৫০) গুয়াখোলা গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র তাজুল মীর ওরফে গইজ উদ্দিন (৬০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) রাজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল গ্রামের আগলা পাড়া বিলে মোমবাতি জ্বালিয়ে জুয়া খেলছিল ওই সময় আরোও কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর