৩ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে তিন ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৩টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ৩ ঘন্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে সাড়ে ৮টার সময় আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ ৩ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ৪শতাধিক যানবাহন আটকা পরে। এত তীব্র ভোগান্তিতে পড়ে দুইপাড়ের যাত্রী ও চালকেরা।

বিআইডব্লিউ দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রণি জানান, কুয়াশায় শনিবার ভোর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিচলাচল ব্যাহত হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর