ফেসবুকে আমি এক নম্বর, মোদি দুই নম্বর: ট্রাম্প

ভারত সফর নিয়ে খুবই উদগ্রীব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রমাণ মিললো তার করা এক টুইটে। ফেসবুকে জনপ্রিয়তার দিক থেকে এক নম্বরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প আর তারপরেই দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই এক টুইট বার্তায় জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প টুইটে বলেন, ‘আমি মনে করি এটা একটা বড় সম্মান। মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২ নম্বরে রয়েছেন। আসলে, আমি আগামী দুই সপ্তাহের মধ্যে মধ্যেই ভারতে যাচ্ছি। তাই এই সফরের জন্যে দিন গুণছি এখন”।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফার্সট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত সফরকালীন সময়ে গুজরাটের আমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি। মোতেরা স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানটিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর