করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৮০০

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে নতুন করে ১৪২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৮০০।

রোববার (১৬ ফেব্রুয়ারি) একদিনের ব্যবধানে শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আঠারোশো’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। কোয়ারেন্টিনে থাকায় অবস্থায় তিনি মারা যান।

তবে জার্মান সরকারের মতে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীন সফলভাবে কাজ করে যাচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর