ভারতের বিষয়ে নাক না গলাতে এরদোগানকে ভারতের হুশিয়ারি

পাকিন্তান সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান সমর্থন করার কথা বলেন। তার ওই অবস্থানের কারণে ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার জম্মু ও কাশ্মির নিয়ে কোন প্রকার মন্তব্য না করার জন্য হুশিয়ারি দেন।

পাকিস্তান সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান সমর্থন করার কথা বলেন। এসময় কাশ্মির নিয়ে পাকিস্তান যা পদক্ষেপ নিবে তার সবকিছুতেই সবসময় তুরস্কের সমর্থন পাবে বলেও মন্তব্য করেন এরদোগান।

দুদিনের পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, পাকিস্তানের সংসদে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি প্রত্যখ্যান করছি। পাশাপাশি তুরস্কের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনওভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর