পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মা‌নিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার দিবাগত রাত সোয়া ২টা থেকে ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাত থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। কুয়াশায় ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।

ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় বাস, মালবাহী ট্রাক, ছোট গাড়িসহ শতশত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর