রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সচিবালয় ঘেরাও করে ছাত্র-জনতা

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত এই ছাত্রসমাবেশটিই ছিল রাষ্ট্রভাষার দাবিতে প্রথম ছাত্রসমাবেশ। প্রিন্সিপাল আবুল কাসেমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বেলতলায় এ সমাবেশে প্রায় তিন হাজার ছাত্র-জনতা উপস্থিত ছিল। সমাবেশের পরে ছাত্র-জনতা মিছিল সহকারে সচিবালয় ঘেরাও করেন।

এর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসক খাজা নাজিমুদ্দীনের কাছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমদ্দুন মজলিস প্রথম স্মারকলিপি প্রদান করে ১৯৪৭ সালের ১৪ নভেম্বর । এই স্মারকলিপিতে শিক্ষক, বুদ্ধিজীবী এবং বরেণ্য ব্যক্তিরা স্বাক্ষর করেন।

১৯৪৭ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির কাছে তমদ্দুন মজলিস কয়েক হাজার লোকের দস্তখতসংবলিত স্মরাকলিপি দেয়।

৫ ডিসেম্বর মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালে আবুল কাসেমের নেতৃত্বে কয়েকজন খাজা নাজিমুদ্দীনের বাসভবনে উপস্থিত হন। সেদিন সন্ধ্যায় বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে প্রিন্সিপাল আবুল কাশেম ও আবু জাফর শামসুদ্দীনের সাথে প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি মাওলানা আকরাম খাঁর সাথে আলোচনা হলে তিনি (আকরাম খাঁ) মজলিস নেতাদের সাথে একমত পোষন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর