বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম মহানগরীর কলেজ ইউনিটের নেতা কর্মীর ক্রীড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সমন্বয় সভা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নগরীর আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোহাম্মদ ইসমাইল হক চৌধুরী ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থার যাবতীয় কার্য্যক্রম, ক্রীড়া অনুষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মাকান্ডের প্রচার প্রচারণা নিয়ে বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিষয়ক বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ-প্রধান তৌহিদুল ইসলাম, ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান মিছবাহ উদ্দিন, সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান হাবিবুর রহমান তুহিন, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ প্রধান দীপ্ত বিশ্বাস, দপ্তর বিভাগীয় উপ প্রধান মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান মাহাফুজুর রহমান, মাহমুদুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তাবাজার/কেএ