চট্রগ্রাম সিটি করপোরেশন এবং সম্প্রতি শূণ্য হওয়া ৫ টি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এতে চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা রেজাউল করিম। শনিবার রাতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় তাঁর নাম ঘোষনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
কে এই রেজাউল করিম?
রেজাউল করিম একজন বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের জৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মূলত ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন রেজাউল করিম। ছাত্রাবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। মহানগর আওয়ামী লীগের জৈষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের আগে তিনি দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আজ রোববার (১৬ই ফেব্রুয়ারি) চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে। তফসিল ঘোষনাকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারি থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এতে মেয়র পদে আ.জ.ম নাছিরসহ ১৯ জন মনোনয়ন সংগ্রহ করেন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের টিকিট পেয়েছে মুক্তিযোদ্ধা রেজাউল করিম।
বার্তা বাজার / ডব্লিও.এস