ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে সোহেল শেখ নামে এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের বামনগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহেল ওই গ্রামের মৃত আলেম শেখের ছেলে এবং বন্ডপাশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে সোহেল শেখ পাশ্ববর্তী শেখর ইউনিয়নের বাজিদাদপুর মাঠে ধানের ক্ষেতে পানি দেয়ার জন্য ইলেক্ট্রিক ইঞ্জিনচালিত স্যালো মেশিন চালাতে যায়।

এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর আলম তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না পাওয়ায় পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর