মুন্সীগঞ্জ মিরকাদিমের ঐতিহ্যবাহী নয়নর খাল পূন:রুদ্ধারের দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল পুনুরুদ্ধারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার দুপুর সদর উপজেলার মিরকাদিম পৌরসভার উত্তর রামগাপাল পুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আওয়ামীলীগ নেতা মনসুর আহম্মদ কালাম এর নেতত্বে বিভিন্ন শ্রেনীপেশার ৩ শাতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনকারীরা বলেন, মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত নয়নের খালটি বিভিন্ন স্থানে প্রভাশালীরা দখলে নিয়েছে। খাল‌টি মিরকাদিম পৌরসভার গোয়ালঘুনি, দক্ষিন রামগোপাল পুর, উত্তর রামগোপাল, সৈয়ালবাড়ী, হাজীবাড়ী, গোলাপ ভাগ ও পঞ্চসার ইউনিয়নের বিনোদপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার পরিবার দীর্ঘ দিন যাবত পানি বন্দি হয়ে আছে। তাই খালটি দ্রুত দখল মুক্ত করে পূন: খননের দাবী জানান এলাকাবাসী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর