সরকারি মুড়াপাড়া কলেজ হবে পর্যটন কেন্দ্র: বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজ হবে পর্যটন কেন্দ্র। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজের আয়োজনে বসন্ত বরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) আরো বলেন, ‘একটা সময় সরকারি মুড়াপাড়া কলেজ ছিলো অবহেলিত’। অতীতে কোনো সরকার কলেজটির উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুড়াপাড়া কলেজকে সরকারিকরণ করেছে। আমি এজন্য রূপগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’ এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর কলেজ এটা। মুড়াপাড়া কলেজের ঐতিহ্য রয়েছে। এটা একটা জমিদার বাড়ি। আমরা আগামীতে মুড়াপাড়া কলেজকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলব। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কলেজের ৮ তলা ভবন নির্মাণের টেন্ডার হয়েছে। কলেজের চারপাশে দেয়াল নির্মাণ হবে। মেয়েদের কমন রুম হয়েছে। কলেজের উন্নয়নের জন্য যা দরকার তাই করবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মনির হোসেন ও আব্দুল মান্নান মুন্সি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল ইসলাম সজিব, খন্দকার তারেক আহমেদ প্রমূখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর