কক্সবাজারে ৩৫টি জায়গায় ফ্রি ওয়াই ফাই জোন চালু

পর্যটনগরী কক্সবাজারে প্রথম বারের মত ফ্রি ওয়াই ফাই জোন চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। জেলার ৩৫টি জায়গায় ওয়াইফাই জোন চালু করা হয়।

আজ (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ফ্রি ওয়াই ফাই জোনের আনুষ্টানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

পরে আয়োজিত এক সমাবেশে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়বে তরুণ সমাজেই। তরুণ সমাজ তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব।

উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া
আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর