দৈনিক যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বিকাল সাড়ে ৪টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্বাবের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম বাদল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমান, নিউজ২৪এর জেলাপ্রতিনিধি আতিকুর রহমান জাহান কলিপ্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, ঘাটাইল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি উত্তম আর্য্য, সাংবাদিক রিপন মিয়া ,সাংবাদিক হেলাল তালুকদার,নজরুল ইসলাম আঃ লতিফ, গোলাম মোস্তফাসহ অন্যান নেতৃবৃন্দ। মানববন্ধনে সাংবাদিকগণ অভিযুক্ত সন্ত্রাসী চেয়ারম্যানকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানান সাংবাদিকরা।
এদিকে বৃহস্পতিবার বিকালে ঘাট্ইাল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ইউএনও সামনে ঘাটাইল উপজেলার যুগান্তরের প্রতিনিধির উপর সস্ত্রাসী হামলা করে আহত করেন ঘাটাইল ২নং ইউপি চেয়ারম্যান হায়দার আলী । এ ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় প্রশাসন কর্তৃক কোন সুষ্ঠ সমাধান না হওয়াতে শনিবার সকালে সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে আসামি করে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ০৪ (১৫/২/২০২০ (১৫/২/২০২০)।
উল্লেখ্য, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী নিয়ামতপুর-খিলপাড়া সরকারি রাস্তার দু’পাশের শতাধিক গাছ ৩ লাখ ৮০ হাজার টাকায় অনৈতিকভাবে বিক্রি করেন। এই গাছ বিক্রি করার জন্য ইউপি চেয়ারম্যান সরকারি কোন টেন্ডার আহব্বান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নিকট থেকে কোন ধরনের অনুমতিপত্র গ্রহণ করেননি। ইউপি চেয়ারম্যান এভাবে সরকারি গাছ বিক্রি বা বিক্রির কোন অনুমোদন তিনি দিতে পারেন কিনা- সে বিষয়ে উপজেলা কার্যালয়ে গিয়ে ইউএনওকে সাংবাদিক খান ফজলুর রহমান জিজ্ঞাসা করেন। ইউএনও তখন উত্তরে সাংবাদিকদের জানান, এভাবে কোন অনুমোদন ছাড়া ইউপি চেয়ারম্যান রাস্তার সরকারি গাছ বিক্রি করতে বা বিক্রয়ের কোন অনুমোদন দিতে পারেন না। সে সময় ইউএনও আরও জানান, এমন একটি অভিযোগ আমার কাছে আসায় আমি তাৎক্ষনিকভাবে তহশিলদার পাঠিয়ে গাছ কাটা ও বিক্রির কার্যক্রম বন্ধ করে দেই। সে সময় ইউএনওর উত্তর শুনে ক্ষুব্ধ হয়ে সেখানে উপস্থিত ইউপি চেয়ারম্যান হায়দর আলী ইউএনওর সামনেই সাংবাদিক খান ফজলুর রহমানের উপর অতর্কিতভাবে হামলা করে আহত করেন।
বার্তা বাজার/এম.সি