কলাপাড়ায় খাল দখলের দায়ে ২ মাসের কারাদন্ড

পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খাল দখলের অভিযোগে শনিবার দুপুরে সালাম মীরাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শণ করে দখলের সত্যতা পাওয়ায় কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ জানান, বাদুলতলী খাল দখলমুক্ত করতে দখলদারদের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করে সালাম মীরা খাল দখল করে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে প্রমান পেয়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর