আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দুটি পথ খোলা আছে।‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্যারোল আবেদন না করে বিএনপি নেতারা নাটক করছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) বৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
হানিফ বলেন, ‘একটি হলো তাকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নিতে হবে। অন্যটি হলো প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। কিন্তু বিএনপি সেটা করেনি। তারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে, তারা সরকারকে বিব্রত করছে।’
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ করব আপনারা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করবেন না। আপনারা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আপনার যদি মনে করেন বেগম জিয়া অসুস্থ, তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার দরকার আছে। তাহলে আপানার প্যারোলে মুক্তির আবেদন করেন, যা আইন সিদ্ধ। তাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না, টেলিভিশনে বক্তব্য দিয়ে নোংরা রাজনীতি করবেন এটা দেশবাসী দেখতে চায় না।’
বার্তাবাজার/এমকে