ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এফএম মহিউদ্দিন আহম্মেদ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলফাডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের একযোগে কাজ করার আহবান জানিয়ে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার।
এসময় পৌর মেয়র সাইফুর রহমান, আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগির কবীরসহ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ