মাতৃছায়া কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাতৃছায়া কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার,এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের বিদ্যালয় প্রাঙ্গনের এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক ইউপি সদস্য আঃ ছোবহান এর সভাপতিত্বে ও এম.এ মান্নান মানিক কলেজের প্রভাষক এম.এস আল-মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক উবায়দুর রহমান,সাবেক ইউপি সদস্য মুর্শিদ উদ্দীন,নজরুল ইসলাম,ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও সোহাগ।বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা ছাবিকুন নাহার,পরিচালক মিজানুর রহমান,সহ-পরিচালক ফরহাদ,রিফাত প্রমুখ।

গ্রামীণ পরিবেশে হলেও ঝমকালো আয়োজন শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরন করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর