এশিয়া ও বিশ্ব একাদশ ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে এ বছর নেওয়া হয়েছে নানা আয়োজন। যার বড় একটা অংশ জুড়ে রয়েছে ক্রীড়া অঙ্গন, চলছে নানা আয়োজনের প্রস্তুতি। যার মধ্যে বড় আকর্ষণ হল বিশ্ব একাদশের বিপক্ষে এশিয়া একাদশের টি-২০ ম্যাচ। ইতিমধ্যে এই টি-২০ ম্যাচের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) আসলো তার চূড়ান্ত ঘোষণা। যার প্রথম ম্যাচ গড়াবে মার্চ মাসের ১৮ তারিখ এবং দ্বিতীয় ম্যাচ ২১ তারিখ। ম্যাচ দুটো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গনমাধ্যমকে বলেন, ‘মার্চের ১৮ ও ২১ তারিখ শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে।’

এশিয়া একাদশের হয়ে খেলার জন্য পাঁচজন ক্রিকেটার চাওয়া হয়েছে ভারতের কাছে। তবে কারা খেলবেন তা এখনও চুড়ান্ত হয়নি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের জন্য পাঁচজন ক্রিকেটার দেবেন বলে এর আগে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর