ফেসবুকে জনপ্রিয়তার আমি শীর্ষস্থানে, দ্বিতীয় মোদী: ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার দিক দিয়ে আমিই শীর্ষস্থানে রয়েছি, জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘সম্প্রতি মার্ক জাকারবার্গ (ফেসবুকের প্রতিষ্ঠাতা) বলেছেন, জনপ্রিয়তায় ফেসবুকে আমি প্রথম স্থানে আছি আর দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা আমার জন্য বড় সম্মানের।’ আরেক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারত গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এ দুই জাতির বন্ধুত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে।’

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারতে সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই সফরে গুজরাটে ভারতের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর