মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরেক শিশুর মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনে ভাসমান অবস্থায় আরও এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় এনিয়ে উদ্ধার হয়েছে ১৭ রোহিঙ্গার মৃতদেহ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ দিক থেকে লাশটি উদ্ধার করা হয়। তার অনুমানিক বয়স ১২ থেকে ১৫ হতে পারে। সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সাগর থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ১৬ জনের মৃতদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তখন থেকে নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া নৌ-বাহিনীও এই অভিযানে অংশ নিয়েছে।’

তিনি আরও জানান, শনিবার যে কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

গত (১১ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮জন যাত্রীবাহী একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে কোরালের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এতে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এরপর শুক্রবার ও শনিবার আরও দুইটি মৃতদেহ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর