একজন তরুণ ফ্রিল্যান্সার, ইউটিউবার এবং উদ্যোক্তা প্রিয় মুখ রায়হান সুমন অবশেষে মারা গেছেন। আজ (শনিবার) ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার দীর্ঘদিনের সহকর্মী সুব্রত সেন জানান, তিনি দীর্ঘ প্রায় ১ মাস যাবত জন্ডিস, কিডনি লিভারসহ কিছু জটিল সমস্যায় ভুগছিলেন।
গত ১২ দিন যাবত তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। আজ যোহরের নামায বাদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।
রায়হান সুমন কর্তৃক পরিচালিত সন্ধান নামক গ্রাফিক্স স্কুল এবং ইউটিউব চ্যানেল ফলো করে অনেক বেকারের ফ্রীলেন্সিং করার মাধ্যমে বেকারত্ব বিমোচন হয়েছে।
তার মৃত্যুতে গ্রাফিক্স ডিজাইনারদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বার্তা বাজার/এস.আর