বিএনপির সমাবেশ: ফজলুল হক মিলনসহ আটক -৩

খালোদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আটক করেছে পুলিশ।

দুপুরে শহরের নাইটেংগেল মোড় থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে, সকালে নয়াপল্টনে কার্যালয়ের সামনে থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএনপি।

এর আগে, দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত কার্যালয়ের সামনে ছিল সুনসান নীরবতা। ১টা ৫১ মিনিটে দলের কার্যালয়ের সামনে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুন্নবী খান সোহেল। সেই সুযোগে ৮-১০ জন বিএনপি কর্মী এসে সামনে বসে পড়ে। তারপর চতুর্দিক থেকে হঠাৎ মিছিল নিয়ে যুক্ত হয় নেতাকর্মীরা। এ সময় ‘জেলের তালা ভাঙব, খালেদাকে আনব’, স্লোগান দিতে থাকেন তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর