ভালোবাসার টানে টাঙ্গাইলে নেপালি তরুণী

ভালোবাসার টানে বাংলাদেশে নেপা‌লি তরুণী। সানজু কুমারী খাত্রী নামে এক নেপা‌লি তরুণী ভালোবাসার টানে সুদূর নেপাল থেকে উড়ে এসে ঘর বাঁধলেন টাঙ্গাইলের সখিপুরের যুবক নাজমুল হোসেনের সাথে।

ভালবাসার পুরুষ‌কে ইসলামী রীতিতে বি‌য়ে ক‌রে রীতিমত বাঙ্গালী মে‌য়ের মতোই ঘর-সংসার শুরু ক‌রে‌ছেন সানজু কুমারী খাত্রী নামের ওই তরুণী। এদিকে নেপালি তরুণীকে পুত্রবধূ হিসাবে খুশি পরিবারের সদস্যরাও।

জেলার সখিপুরের কাকড়াজান ইউনিয়নের বাসিন্দা নাজমুল হো‌সেন জানায়, তিনি মাল‌শিয়ায় থাকাকালীন সময়ে সানজু কুমারী খাত্রীর সা‌থে প‌রিচয় হয়। সেই প‌রিচয় থেকে ভালবাসায় রুপ নেয় তাদের সম্পর্ক। প্রায় চার বছর ধ‌রে চ‌লে তা‌দের একে অপরের সঙ্গে চেনাজানার পালা ও ভালোবাসার সম্পর্ক। কিছুদিন আগে বাংলাদেশে বেড়াতে আসেন সানজু। পরে পরিবারের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে সানজুর নাম রাখা হয়েছে খাদিজা।

তিনি আরো জানান, সে বাঙালী আচার আচরণ ও পোশাক-পরিচ্ছেদ পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যা এখনো আছে। বাংলা ভাষা বুঝলেও বলতে কিছুটা সমস্যা হয়।

নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন, “টাঙ্গাইল আদালতের মাধ্যমে কোর্ট ম‌্যা‌রেজসহ স্থানীয় নিকাহ রেজিস্টার দিয়ে বিবাহ সম্পূর্ণ করা হয়েছে। নেপালের কাঠমুন্ড শহরেই মেয়েটির বাড়ি। সেখান থেকে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে ছেলের সাথে ঘরসংসার করছে। তাকে ছেলের বউ হিসাবে পেয়ে আমরা খুব খুশি।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর