ভালোবাসা দিবসে বেড়াতে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীদের সঙ্গে বেড়াতে না দেয়ায় লামিয়া খাতুন নামে এক কিশোরী পরিবারের বুকে লাশ হয়ে ফিরেছেন। নিজ ঘরের আড়ার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই কিশোরী।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কিশোরীর ভাই সাব্বির ও এলাকাবাসী জানান, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের এর কিশোরী মেয়ে লামিয়া খাতুন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীর সঙ্গে বেড়ানো নিয়ে মায়ের সঙ্গে লামিয়ার বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটি হয়।

শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসের দিন সকালে লামিয়া বেড়াতে যেতে চাইলে মা ও বাবা গালমন্দ করেন। এতে অভিমান করে লামিয়া খাতুন ঘরের আড়ার সঙ্গে পরনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে জানালা ও দরজা ভেঙে লামিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে দুপুরে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক লামিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর