সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের নিয়মিত অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ উদ্ধার করেছে বেশ কিছু মাদকদ্রব্য। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, আশাশুনি থানা থেকে ২ জন, কালিগঞ্জ থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ থানায় আটককৃত ২ জনে বিরুদ্ধে মাদক আইনে ২ টি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমকে