সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে সাত দিন ব্যাপী ‘মুজিববর্ষ একুশে বইমেলা-২০২০’ বইমেলা শুরু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল এর সভাপতিত্বে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলার প্রথম দিন থেকেই বই প্রেমীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠেছিল সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ। কলেজ শাখা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় সাত দিন ব্যাপী এ মেলায় দেশের খ্যাতিমান প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠানসহ ৬৩ টি স্টল রয়েছে। এ মেলায় তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বই প্রেমীদের কাছে টেনেছে ।
মেলার আয়োজক কমিটি জানান, স্টল বরাদ্ধ পেতে প্রচুর আবেদন থাকলেও সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। প্রতি বছরই কলেজ প্রশাসন বই মেলার আয়োজন করে থাকে। উল্লেখ্য, সাত দিন ব্যাপী এ বইমেলাতে সিরাজগঞ্জের বিভিন্ন লেখক তাদের বই উন্মোচন করবেন।
বার্তাবাজার/এমকে