বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার (৮ই ফেব্রুয়ারি) এক সমাবেশ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেয় দলটি। আজ শনিবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতারা বের হতে চাইলেও পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।
বিক্ষোভ মিছিল করতে না পেরে অবশেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটা থেকে সমাবেশ শুরু করে বিএনপি।
সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এর আগে দুপুর ১২টা থেকে নেতাকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
দুপুর ২ টায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বিক্ষোভ নিয়ে বের হতে চাইলেও পুলিশি বাধায় বিক্ষোভ করতে পারেনি বিএনপি। পরে কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষনা করেন দলের মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বার্তা বাজার/এস.আর