পুলিশি বাধায় বিক্ষোভ করতে পারেনি বিএনপি, নয়াপল্টনে চলছে সমাবেশ

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষনা অনুযায়ী বিক্ষোভ করার কথা থাকলেও তা করতে পারেনি দলটি। বিক্ষোভ মিছিল করতে না পেরে অবশেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে দলটি।

গত শনিবার (৮ই ফেব্রুয়ারী) সমাবেশ থেকে বিক্ষোভের ঘোষনা দেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) দুপুর ২টায় বিক্ষোভ করার কথা থাকলেও প্রশাসনের অনুমতি পায়নি বিএনপি। দুপুর থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি ঝটিকা মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় বিক্ষোভ নিয়ে বের হতে পারেনি দলের কেন্দ্রীয় নেতারা।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর