বরিশালে আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ আটক ১৫

বিশ্ব ভালোবাসা দিবসের রাতে বরিশালে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর চকবাজারের হোটেল পাতারহাট থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই মহিউদ্দিন মাহি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল পাতারহাটে অভিযান চালানো হয়। এ সময় সাত যৌনকর্মী, ছয় খদ্দের ও দুই ম্যানেজারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর