হাসপাতাল থেকে পালালেন করোনা আক্রান্ত সন্দেহে এক নারী

রাশিয়ার একটি হাসপাতাল থেকে পালালেন করোনা আক্রান্ত সন্দেহে চীন ফেরত এক নারী। হাসপাতাল থেকে পালিয়ে এখন আলা লিনা (৩২) নামের ওই নারী সেন্ট পিটার্সবার্গে নিজের ফ্লাটে অবস্থান করছেন।

গত মাসে চীন থেকে ফেরেন লিনা। এরপর ৬ ফেব্রুয়ারি পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এরপরও তাকে হাসপাতালে থাকতে বলা হয়। কিন্তু হাসপাতালের দরজার ইলেকট্রনিক লক অক্ষম করে পালিয়ে যান তিনি।

আল লিনাকে আবার হাসপাতালে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। তবে ওই নারীকে হাসপাতালে ফেরাতে পুলিশ নজরদারিতে রাখলেও তিনি কক্ষের দরজা খুলছেন না।

পদার্থবিজ্ঞানে স্নাতক করা লিনা ইনস্টাগ্রামে জানান, গলাব্যথা নিয়ে ৩০ জানুয়ারি চীন থেকে রাশিয়ায় ফেরেন তিনি। ৬ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে যান। পরীক্ষায় তার শরীরে করোনার কোনো অস্তিত্ব না পাওয়ার পরও দুই সপ্তাহ তাকে হাসপাতালের ‘কোয়ারেন্টাইন’ জোনে থাকতে বলা হয়।

তিনি আরো বলেন, তিনটি পরীক্ষাতেই দেখা গেছে আমি সম্পূর্ণ সুস্থ আছি। এরপরও আমাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে কেনো? তাই পরদিন ইলেকট্রনিক লক অক্ষম করে হাসপাতাল ছেড়ে পালিয়ে এসেছি আমি।

হাসপাতাল থেকে পালানোর এক সপ্তাহের মধ্যে কোনো ব্যবস্থা না নিলেও এখন আদালত থেকে তার বিরুদ্ধে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালে থাকতে একটি আদেশ জারি করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর