গলাবাজি করে বিশ্বে টিকে থাকা যাবে না, মেধার মাধ্যমে তরুণদের বিশ্বকে সামনে এগিয়ে নিতে হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কেআইবিতে ইয়ুথ ক্যারিয়ার কার্নভালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তরুণদের উদ্দেশে এসব কথা বলেন। তরুণদের ক্যারিয়ার এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
এ ক্যারিয়ার কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিএসবি ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এমকে বাশার, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মাদ ইসমাইল, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সিইও এম এম মনিরুল আলম, টাইমেক্স একাডেমির চেয়ারম্যান সৌরভ আলজাহিদ, ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং তাজদীন হাসান, বাককো জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের চেয়ারম্যান শরীফ তালুকদার। অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার ‘বার্তা বাজার ডট কম’।
বার্তাবাজার/এমকে