লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে ৮৯ জনের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গুতেই তাদের মৃত্যু হয়েছে কি না সেটি নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে ৫৭ হাজার মানুষ এ জ্বরে আক্রান্ত ছিল যা, চলতি সপ্তাহে বেড়ে ৮৫ হাজারে দাঁড়িয়েছে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের সব হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বর নিয়ে রোগীরা চিকিৎসার ভিড় জমিয়েছেন। তাদের চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।
এদিকে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৯০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগে ২০১৩ সালেও ডেঙ্গুজনিত কারণে দেশটিতে ২৫০ জনের মৃত্যু হয়েছিল।
বার্তাবাজার/কে.জে.পি