টেকনাফে প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য আটক

কক্সবাজারের টেকনাফে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের হোতাকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক যুবক টেকনাফ পৌরসভার শীলবুনিয়া পাড়া এলাকার শাহ আলমের ছেলে শাহীদ আল শাহা ওরফে রিসেল (২০)।

শুক্রবার (১৪ফেব্রুয়ারী) ভোররাতে র‍্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের র‍্যাব সদস্যরা আভিযান চালিয়ে
তাকে আটক করে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন সেটটি জব্দ করা হয়।

তার বিরুদ্ধে চলতি এসএসসি পরীক্ষাকে পুঁজি করে ভূয়াঁ ফেসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র সর্বরাহ করার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স.বিএন) পিপিএম।

আটক প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্যাবের এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর