শুক্রবার পাকিস্তানের জাতীয় সংসদে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোগান বলেছেন, কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পক্ষে কাজ করবে তার দেশ তুরস্ক। পাকিস্তানী পার্লামেন্টে চতুর্থবারের মতন দেয়া ভাষণে তিনিএই অঙ্গিকার ব্যক্ত করেন।
এরদোগান বলেন, কয়েকশত বছর আগে আমাদের দেস কানাকালেতে যে ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ঠিক তেমনই এখন চলছে ভারত শাসিত কাশ্মিরে। কানাকালের দুঃসুময়ের ভারতীয় উপমহাদেশের মুসলিমরা আমাদের যেভাবে সহায়তা করেছিল তা আমরা কখনই ভুলব না।
এরদোগান আরো বলেন, ‘আমাদের ভাই-বোনেরা কাশ্মিরে বহু বছর ধরে চরম নির্যাতনের শিকার হয়ে আসছেন। সাম্প্রতিক দিনগুলোতে তা আরও বেড়েছে।’
বার্তা বাজার/এসজে