বিএনপির ৭ নেতা নিলেন ৩ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম

শূণ্য ঘোষিত বাগেরহাট-৪, ঢাকা-১০ এবং গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়ন ফরম নিলেন ৭ জন বিএনপি নেতা। বাঘেরহাট-৪ আসনের জন্য মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন, ও কাজী মনিরুজ্জামান কিনেছেন ফরম। ঢাকা-১০ এর জন্য কিনেছেন শেখ রবিউল ইসলাম রবি এবং গাইবান্ধা-৩ সংসদীয় আসনটির জন্য রফিকুল ইসলাম,মিজানুর রহমান সরকার ও মাইনুল হাসান সাদিক নিয়েছেন ফরম।

১০ হাজার টাকার বিনিময়ে রাজধানী ঢাকার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্য্যালয় থেকে শুক্রবার তারা মনোনয়ন নেন। মনোনয়ন জমা দেয়ার সময় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে পরিশোধ করতে হবে।

শুক্রবারই ছিল মনোনয়ন ফরম কেনা ও জমার শেষদিন। সাক্ষাতকারের মাধ্যমে বিএনপির পার্লামেন্টারি মনোয়নয়ন বোর্ড চুড়ান্ত প্রার্থী নির্ধারন করবে।

ইসি’র তফসিল অনুযায়ী তিন আসনের উপনির্বাচনে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২৯ শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর