বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে ভিডিও ,গ্রেফতার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

মার্কস মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাধন মাতব্বর (২৩) নামের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক ছাত্রকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) রাত ৭টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ওই ছাত্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র। পুলিশ সূত্রে জানা যায়, বাধন ভুক্তভোগী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেন এবং ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। পরবর্তীতে সে ধারণ করা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী বলেন, ভু্ক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলা করেন শেরেবাংলা নগর থানায়।

বাধন মাতব্বরকে মামলা নাম্বার ৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) ধারা ৭/৯ (১), তৎসহ প্যানাল কোড- ৩৮৫/ ৫০৬ মামলার আসামি। আমরা ধর্ষণের অভিযোগে বাধনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে আমরা কোর্টে চালান করে দিয়েছি।

এ প্রসঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে থানা কর্তৃপক্ষ আমাকে অবহিত করেছিল। আমি বিষয়টি নিয়ে মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করব।’ অভিযোগ রয়েছে বাধন মাতব্বর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইতঃপূর্বেও বিভিন্ন মেয়ের সাথে শেরেবাংলা হলের গেস্টরুমে সময় কাটিয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর