রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের পোপিনাথপুর গ্রামে মাত্র ৫২ দিন বয়সী শিশু সিনথিয়া মনিকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। নিহত শিশুর মা খালেদাকে হত্যার দায়ে গ্রেফতার করে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের শিশুকে পানির ড্রামে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে খালেদা।
স্বীকারোক্তিতে খালেদা বলেছেন, “সংসারে অভাব, তৃতীয়বারের মতন মেয়েশিশুর জন্ম এবং সব সময় অসুখ বিসুখের কারনে স্বামী আমাকে গালমন্দ করতেন। সেটা থেকে রক্ষা পেতে শুক্রবার আমি আমার মেয়েকে পানিতে ডুবিয়ে মেরেছি”।
হত্যাকান্ডের ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। একমাত্র আসামি খালেদাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে